প্রাথমিক কানেকশন চার্জ বা সেটআপ ফি অফেরতযোগ্য (Non-refundable)। কারণ এটি তার এবং লেবার খরচের জন্য ব্যবহৃত হয়।
একবার মাসের বিল পরিশোধ করার পর তা সাধারণত রিফান্ড করা হয় না। তবে বিশেষ ক্ষেত্রে যদি আমাদের টেকনিক্যাল কারণে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ থাকে, তবে পরবর্তী মাসের বিলে তা সমন্বয় করা হতে পারে।
যদি কোনো গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করতে চান এবং কোম্পানি থেকে সরঞ্জাম (ONU/Router) প্রদান করা হয়ে থাকে, তবে তা অক্ষত অবস্থায় অফিসে জমা দিতে হবে।